ডালাসে সপ্তাহজুড়ে বজ্রঝড়-শিলাবৃষ্টি ও টর্নেডোর ঝুঁকি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আবারও অস্থির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে দফায় দফায় বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং বিচ্ছিন্ন টর্নেডোর ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Apr 13, 2026 - 21:25
ডালাসে সপ্তাহজুড়ে বজ্রঝড়-শিলাবৃষ্টি ও টর্নেডোর ঝুঁকি
মঙ্গলবার ও বুধবার রাতে বজ্রঝড় থেকে বড় আকারের শিলাবৃষ্টি, ক্ষতিকর দমকা হাওয়া এবং বিচ্ছিন্ন টর্নেডো তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আবারও অস্থির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে দফায় দফায় বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং বিচ্ছিন্ন টর্নেডোর ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়া তুলনামূলক শান্ত থাকলেও উত্তর টেক্সাসের কিছু এলাকায় বিচ্ছিন্ন ছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত ঝুঁকি শুরু হবে মঙ্গলবার বুধবার রাতে। সময় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া বজ্রঝড় থেকে বড় আকারের শিলাবৃষ্টি, ক্ষতিকর দমকা হাওয়া এবং বিচ্ছিন্ন টর্নেডো তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেল সন্ধ্যার দিকে পশ্চিমাঞ্চলেরড্রাইলাইনঘিরে তৈরি হওয়া আবহাওয়াজনিত সিস্টেম থেকে ঝড়ের সৃষ্টি হবে, যা ধীরে ধীরে ডালাস অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। বুধবার আরও শক্তিশালী আবহাওয়াগত অস্থিরতা তৈরি হয়ে সপ্তাহের সবচেয়ে বেশি বৃষ্টিপাত তীব্র ঝড়ের সম্ভাবনা তৈরি করবে।

সপ্তাহের শেষভাগে, বৃহস্পতিবার সাময়িকভাবে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতে পারে। শুক্রবারও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উষ্ণ থাকবে। তবে শনিবার ভোরে একটি শীতল বায়ুপ্রবাহ প্রবেশ করে নতুন করে ঝড়ের সৃষ্টি করতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তের বাকি সময়ে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক তুলনামূলক শীতল হয়ে উঠবে।

তথ্যসূত্র: ফক্স ফোর