দেশের প্রতিটি জেলায় আধুনিক হিন্দু মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের
দেশের প্রতিটি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) এ তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পের ডকুমেন্ট তৈরির কাজ চলছে। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
দেশের প্রতিটি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আধুনিক মন্দির নির্মাণের প্রকল্পের ডকুমেন্ট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম কার্যদিবসে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।
জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্পের ডকুমেন্ট তৈরির কাজ চলছে।
সূত্র: BD Global Times