আইসিইর কর্মকর্তাদের জন্য ২ কোটি ডলারের বৈদ্যুতিক শক গ্লাভস কেনার পরিকল্পনা
মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই তার কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক শক দেওয়ার সক্ষমতাসম্পন্ন গ্লাভস কেনার পরিকল্পনা নিয়েছে।
মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই তার কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক শক দেওয়ার সক্ষমতাসম্পন্ন গ্লাভস কেনার পরিকল্পনা নিয়েছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ সোমবার এই তথ্যসংবলিত একটি নো-বিড চুক্তির নোটিশ প্রকাশ করেছে। এই গ্লাভস কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয় হবে।
ডিভাইসটির নাম জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ এমিটার। কেনটাকির লেক্সিংটনভিত্তিক কমপ্লায়েন্ট টেকনোলজিস কোম্পানি এটি তৈরি করে। গ্লাভসগুলো সাধারণ প্যাট্রোল গ্লাভস হিসেবে কাজ করে এবং একটি সুইচ চাপলে বৈদ্যুতিক শক সক্রিয় হয়।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের পুলিশিং বিভাগের উপপরিচালক জেন রোলনিক বোরচেটা বলেছেন, আইসিই গত এক বছরে বারবার প্রমাণ করেছে যে তারা বলপ্রয়োগে অতিরিক্ত দ্রুত। ডিভাইসটি শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের ওপর ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিভাইসটি সরাসরি ত্বকে স্পর্শ করলেই কেবল ব্যথার অনুভূতি দেয়। কর্মকর্তাদের এটি ব্যবহারের আগে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রতি দুই বছর পর পুনরায় সার্টিফিকেশন নিতে হবে। সূত্র: এনবিসি নিউজ