হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা করেছে সরকার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা করেছে সরকার।
নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাত গত ২৪ আগস্ট রোববার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এ কথা জানান। দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত একটি জাপানি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকার আগামী বছর ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই ১০টি লিজ বিমান যোগ করার কথা জানানো হয়েছে।
মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ পরিবহনের সুবিধার জন্য ঈশ্বরদী বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া বগুড়া বিমানবন্দরের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী অক্টোবরে চালু করার আশা রয়েছে। মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় উন্নত করাকে মন্ত্রী তার প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন।
সূত্র: দ্য ডেইলি স্টার