ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনাল ডিতে ৩ লাখ ডলারে অজু স্টেশন নির্মাণের পরিকল্পনা
ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ডিতে ৩ লাখ ডলার ব্যয়ে ইসলামিক অজু স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুষ ও নারী উভয়ের জন্য পৃথকভাবে রেস্টরুমে এই সুবিধা যুক্ত করা হবে।
ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ডিতে ৩ লাখ ডলার ব্যয়ে ইসলামিক অজু স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুষ ও নারী উভয়ের জন্য পৃথকভাবে রেস্টরুমে এই সুবিধা যুক্ত করা হবে।
ডালাস এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনে এই ১৭০ বর্গফুটের সংস্কার প্রকল্পটি নিবন্ধিত হয়েছে। প্রকল্পটি ব্যক্তি অর্থায়নে পরিচালিত হবে বলে উল্লেখ থাকলেও অর্থদাতার পরিচয় প্রকাশ করা হয়নি।
৩১ আগস্ট কাজ শুরু এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিএফডব্লিউ বিমানবন্দর ডালাস ও ফোর্ট ওয়ার্থ নগর কর্তৃপক্ষের যৌথ মালিকানাধীন একটি পাবলিক প্রতিষ্ঠান।
মিডিয়া রিসার্চ সেন্টারের বিল ডি'আগোস্টিনো এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, পাবলিক বিমানবন্দরে পা ধুতে হলে আমেরিকা সম্ভবত সঠিক দেশ নয়। তবে কেউ কেউ যুক্তি দিয়েছেন, এই সুবিধা সাধারণ সিঙ্ক থেকে পা ধোয়ার প্রবণতা কমাবে এবং বিমানবন্দরের অবকাঠামো রক্ষায় সহায়তা করবে।
টার্মিনাল ডিতে ইতিমধ্যে একটি ইন্টারফেইথ চ্যাপেলের পাশে দুটি অজু স্টেশন রয়েছে, যেগুলো ২০১৯ সালে স্থাপিত হয়েছিল। নতুন স্টেশনগুলো টার্মিনাল ডির কনকোর্স স্তরের রেস্টরুমে যুক্ত করা হবে।
সূত্র: ডালাস এক্সপ্রেস