ইসলামিক জলসার অতিথি নির্ধারণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর চারঘাটে ইসলামিক জলসা মাহফিলের প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Feb 27, 2026 - 22:33
ইসলামিক জলসার অতিথি নির্ধারণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর চারঘাটে ইসলামিক জলসা মাহফিলের প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-এর অনুসারী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের পর একটি মসজিদে ইসলামিক জলসা আয়োজন নিয়ে বৈঠকে বসেন এলাকাবাসী। সময় বিএনপির এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল-কে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপর পক্ষ এরশাদ আলীসহ এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি তোলেন। নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে আলোচনা ভেস্তে যায়।

স্বজন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর পথরোধ করা হয়। অভিযোগ, আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী কয়েকজন তাকে লাঠি গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: টিবিএস