Tag: রপ্তানি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের নিশানায় বাংলাদেশসহ ১৪ অর্থনীতি, বাংলাদেশি পণ্যে ১৮% পর্যন্ত শুল্কের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশীয় উৎপাদন সুরক্ষা এবং বাণিজ্য অংশীদারদের অতিরিক্ত শিল্প উৎপাদন মোকাবিলার যুক্তিতে বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। তবে এখনো শুল্ক চূড়ান্ত হয়নি।

রপ্তানি প্রণোদনায় বকেয়া ১,৯৫৮ কোটি টাকা, বিপাকে রপ্তানিকারকরা

পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা বাবদ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৮ কোটি টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের প্রণোদনার অর্থ এখনো পরিশোধ করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ, ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য দুই ট্রিলিয়ন ডলারের কোরিয়ান বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র চুক্তিতে ভারতীয় সুতা ও পোশাক রপ্তানিকারকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগে পড়েছেন ভারতের টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারকেরা। নতুন চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে—এ আশঙ্কা করছেন তারা। এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের অবস্থান দুর্বল হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।