নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর প্রকাশ্যে মিছিল রাজশাহীতে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীতে প্রকাশ্যে মিছিল করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী নগরীতে প্রকাশ্যে মিছিল করেছেন।
মিছিলটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর অবস্থিত।
মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
তবে এ মিছিলের বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Source: The Business Standard (TBS)