৪ জুলাই উপলক্ষে বিশেষ ছাড়: কোন রেস্তোরাঁয় কী অফার

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রেস্তোরাঁ ও খুচরা প্রতিষ্ঠান বিশেষ ছাড়, ফ্রি খাবার ও সীমিত সময়ের অফার ঘোষণা করেছে। বার্গার, হট ডগ, পিৎজা, আইসক্রিম থেকে শুরু করে স্টেকহাউস পর্যন্ত একাধিক চেইনে ৪ জুলাই সপ্তাহে চলবে এসব অফার।

Jun 30, 2026 - 09:34
৪ জুলাই উপলক্ষে বিশেষ ছাড়: কোন রেস্তোরাঁয় কী অফার
ছবি: পেক্সেলস

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রেস্তোরাঁ ও খুচরা প্রতিষ্ঠান বিশেষ ছাড়, ফ্রি খাবার ও সীমিত সময়ের অফার ঘোষণা করেছে। বার্গার, হট ডগ, পিৎজা, আইসক্রিম থেকে শুরু করে স্টেকহাউস পর্যন্ত একাধিক চেইনে ৪ জুলাই সপ্তাহে চলবে এসব অফার।

এনবিসি ডিএফডব্লিউয়ের প্রতিবেদন অনুসারে, ববি ফ্লের ববিজ বার্গারসে ১ থেকে ৪ জুলাই ৭ ডলার ৪ সেন্টে বার্গার পাওয়া যাবে। বেনিহানায় ২ থেকে ৫ জুলাই ১৭ ডলার ৭৬ সেন্টে ডাবল চিজবার্গার সেট এবং ২ ডলার ৫০ সেন্টে আমেরিকান ড্রাফট বিয়ার মিলবে। ডগ হাউসে ৪ জুলাই যেকোনো হট ডগ বা বার্গারের সঙ্গে বিয়ার ১৭ ডলার ৭৬ সেন্টে পাওয়া যাবে।

জেসনস ডেলিতে ১ থেকে ৫ জুলাই রিওয়ার্ডস সদস্যরা বিনামূল্যে রেড, হোয়াইট অ্যান্ড ব্লুবেরি কেক পাবেন। লোগানস রোডহাউসে ৩ থেকে ৫ জুলাই ২৫ ডলারের গিফট কার্ড মাত্র ১৭ ডলার ৭৬ সেন্টে কেনা যাবে। পিজেস কফিতে ২৯ জুন থেকে ৫ জুলাই ফায়ারক্র্যাকার লেমনেড পাওয়া যাবে মাত্র ২ ডলার ৫০ সেন্টে।

অরিজিনাল চপশপে ১ থেকে ৫ জুলাই বিকেল ৪টার পর শিশুদের খাবার মাত্র ২ ডলার ৫০ সেন্টে পাওয়া যাবে। সালিভানস স্টেকহাউস ও এডি মারলটসে অনলাইন টেকআউটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। গোপাফে ৩০ জুন থেকে ৫ জুলাই আইসক্রিম ব্র্যান্ডগুলোতে ৪ ডলার পর্যন্ত ছাড় মিলবে।

এ ছাড়া টেরিয়াকি ম্যাডনেসে ৪ ও ৫ জুলাই অনলাইন অর্ডারে বোনাস পয়েন্ট, গোল্ডেন করালে সীমিত সংস্করণের কালেক্টিবল কাপ এবং নাথিং বান্ট কেকসে জুলাইজুড়ে বিশেষ ফ্লেভার পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উপলক্ষে অনেক অফারেই ১৭৭৬ সালের স্মরণে ১৭ ডলার ৭৬ সেন্ট ও ২ ডলার ৫০ সেন্ট মূল্য রাখা হয়েছে।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ