ডালাসের সরকারি ওয়েবসাইট ১৫ ঘণ্টা বিভ্রাটের পর পুনরুদ্ধার

ডালাসের প্রধান সরকারি ওয়েবসাইট ডালাসসিটিহল ডটকম, ডালাস ডটগভ এবং পুলিশ ওয়েবসাইট ডালাসপুলিশ ডটনেট ১৫ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার ভোরে পুনরুদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিটির আইটি বিভাগকে বিভ্রাটের বিষয়ে জানানো হয়।

Jul 21, 2026 - 17:42
ডালাসের সরকারি ওয়েবসাইট ১৫ ঘণ্টা বিভ্রাটের পর পুনরুদ্ধার
উইকিমিডিয়া কমন্স

ডালাসের প্রধান সরকারি ওয়েবসাইট ডালাসসিটিহল ডটকম, ডালাস ডটগভ এবং পুলিশ ওয়েবসাইট ডালাসপুলিশ ডটনেট ১৫ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার ভোরে পুনরুদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিটির আইটি বিভাগকে বিভ্রাটের বিষয়ে জানানো হয়।

রাত ১টা ১১ মিনিটে শহরের কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ নোটিশে সেবা পুনরুদ্ধারের কথা জানানো হয়। সিটির মুখপাত্র রিক এরিকসন জানিয়েছেন, বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়।

এই বিভ্রাটে ৯১১ বা ৩১১ ফোন ও ভার্চুয়াল সেবা প্রভাবিত হয়নি। ডালাসগো নামের অনলাইন বিল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং ডালাসনাউ নামের অনলাইন পারমিটিং পোর্টালও স্বাভাবিকভাবে চালু ছিল।

সিটির ওয়েবসাইটে বিভিন্ন বিভাগ, নির্বাচিত কর্মকর্তা, অনলাইন সেবা এবং অন্যান্য জনসেবা সম্পর্কিত তথ্য পাওয়া যায়। ডালাসপুলিশ ডটনেট হলো ডালাস পুলিশ বিভাগের ওয়েবসাইট এবং ডালাস ডটগভ ডালাসসিটিহল ডটকমে রিডাইরেক্ট করে।

সোমবার শহরের কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ ইমেইলে জানানো হয়, সিটির নেটওয়ার্কের বাইরের ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশে সমস্যায় পড়তে পারেন এবং প্রযুক্তিবিদরা সেবা পুনরুদ্ধারে কাজ করছেন।

সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ