বিমানবন্দরে মুসলিম ওয়াশিং স্টেশন নিয়ে তদন্ত চাইলেন অ্যাবট
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) ও হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক (আইএএইচ) বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য স্থাপিত ওয়াশিং স্টেশন তদন্তের দাবি জানিয়ে মার্কিন বিচার বিভাগে চিঠি পাঠিয়েছেন। তিনি দাবি করেছেন, এই সুবিধা একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর জন্য বৈষম্যমূলক সুবিধা তৈরি করছে।

এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদন অনুযায়ী, গত ২১ আগস্ট বৃহস্পতিবার অ্যাবট এই চিঠি পাঠান। চিঠিতে তিনি যুক্তি দেন যে সংবিধান কোনো সরকারি বিমানবন্দরকে একটি নির্দিষ্ট ধর্মের জন্য আলাদা সুবিধা দেওয়ার অনুমতি দেয় না।
অ্যাবট তার চিঠিতে উল্লেখ করেন, ডিএফডব্লিউ বিমানবন্দর ইতোমধ্যে মুসলিম ওয়াশিং স্টেশন স্থাপনের পরিকল্পনা বাতিল করেছে। তবে আইএএইচে বর্তমানে ওয়াশিং স্টেশন চালু রয়েছে এবং সেটি কোনো ধর্মীয় বৈষম্য তৈরি করছে কিনা তা তদন্তের দাবি জানান তিনি।
হিউস্টনের মেয়র জন হুইটমায়ার অ্যাবটের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আইএএইচের ওয়াশিং স্টেশন নির্মাণে কোনো ফেডারেল বা রাজ্য তহবিল ব্যবহার করা হয়নি। তিনি জানান, এই সুবিধা আন্তর্জাতিক এয়ারলাইনসের ফি থেকে নির্মিত এবং টার্মিনাল ডি-র সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত।
ডিএফডব্লিউ বিমানবন্দর ২০২৩ সালে ইন্টারফেইথ রুম স্থাপনের উদ্যোগ নিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, প্রস্তাবিত প্রকল্পটি প্রত্যাশিত পরিচালনাগত সুবিধা দেবে না বলে পর্যালোচনায় উঠে আসার পর তা বাতিল করা হয়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ