Tag: পোশাক

ভোটে চূড়ান্ত পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, আপত্তি নিয়েই মেনে নিল শ্রমিকপক্ষ

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার আলোচনা শেষে ভোটাভুটিতে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। এতে বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় মজুরি বাড়ছে ৩৬ শতাংশ। তবে শ্রমিকপক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা, আর রাজপথে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শ্রম মন্ত্রণালয়।