Nov 27, 2026
কুয়েতে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত দুজনই জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখার কর্মী ছিলেন। ইতালি ও কুয়েত এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, হামলার উৎস ও জড়িত পক্ষগুলো শনাক্ত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তে বসার প্রস্তাব দিয়েছে ইরান।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘খলনায়ক’-এ চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অতিথি চরিত্রে তিনি সিনেমাটিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চলচ্চিত্র গাপ কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্রেণিতে এই অনুমোদন দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেইল-ইন ভোটের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। নিম্ন আদালত ও আপিল আদালত নির্বাহী আদেশটির গুরুত্বপূর্ণ অংশ স্থগিত রাখার পর সোমবার প্রশাসন জরুরি আবেদন করে।