Tag: Kuwait

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার তেহরানের

কুয়েতে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত দুজনই জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখার কর্মী ছিলেন। ইতালি ও কুয়েত এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, হামলার উৎস ও জড়িত পক্ষগুলো শনাক্ত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তে বসার প্রস্তাব দিয়েছে ইরান।