Tag: অভিবাসন জালিয়াতি

ভুয়া ছিনতাই সাজিয়ে ভিসা জালিয়াতি, শিকাগোর ব্যক্তির দুই বছরের জেল

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরতলির এক ব্যক্তিকে অভিবাসন ভিসা জালিয়াতির ষড়যন্ত্রে সাজানো সশস্ত্র ছিনতাইয়ের ঘটনার জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইলিনয়ের উডরিজের বাসিন্দা পার্থ নায়ি, বয়স ২৯, অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের জন্য সংরক্ষিত বিশেষ অভিবাসন ভিসা বা ইউ ভিসার জন্য আবেদন করতে শত শত ভুয়া সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছিলেন।

মালয়েশিয়ায় কর্মী কোটা জালিয়াতিতে দুই বাংলাদেশিসহ ২০ জন গ্রেপ্তার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি কর্মী কোটা অপব্যবহারের অভিযোগে দুই বাংলাদেশিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজার হিসেবে পরিচিত দুই বাংলাদেশি পুরুষ রয়েছেন।

এক দশকে ১ হাজার ভুয়া বিয়ে, মার্কিন বিচার বিভাগের অভিযোগে ১১ জন অভিযুক্ত

মার্কিন বিচার বিভাগ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যারা এক দশকেরও বেশি সময় ধরে ১ হাজারেরও বেশি ভুয়া বিয়ে আয়োজন করে প্রধানত চীনা নাগরিকদের গ্রিন কার্ড পাইয়ে দিয়েছে বলে অভিযোগ।