Tag: ফ্রিসকো আইএসডি

ফ্রিসকো আইএসডিতে স্কুল পরিবর্তনের আবেদন ৩০ নভেম্বর থেকে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত

২০২৭–২৮ শিক্ষাবর্ষে ফ্রিসকো আইএসডির বর্তমান শিক্ষার্থীরা নিজস্ব জোনভুক্ত স্কুল থেকে অন্য ক্যাম্পাসে স্থানান্তরের আবেদন করতে পারবেন ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। এটি স্কুল পরিবর্তনের আবেদনের প্রথম ধাপ; পছন্দের স্কুলে আসন খালি থাকা অবস্থায় আগেভাগে আবেদন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।