দুই লাখ বিদেশির বি ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

আশ্রয় আবেদন করেছেন বা আবেদনাধীন আছেন এমন দুই লাখ পর্যন্ত বিদেশির বি-ওয়ান ও বি-টু ভিসা বাতিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এটি কার্যকর হলে মার্কিন ইতিহাসে একবারে সবচেয়ে বড় গণ ভিসা বাতিলের ঘটনা হবে।

Aug 25, 2026 - 08:25
দুই লাখ বিদেশির বি ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের
ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

আশ্রয় আবেদন করেছেন বা আবেদনাধীন আছেন এমন দুই লাখ পর্যন্ত বিদেশির বি-ওয়ান ও বি-টু ভিসা বাতিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এটি কার্যকর হলে মার্কিন ইতিহাসে একবারে সবচেয়ে বড় গণ ভিসা বাতিলের ঘটনা হবে।

এপির কাছে আসা স্টেট ডিপার্টমেন্টের নথি ও দুজন মার্কিন কর্মকর্তার বিবরণ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু হওয়া বি-ওয়ান ও বি-টু ভিসা বাতিলের ঘোষণা আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হবে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, স্বল্পমেয়াদি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার পর যারা স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয় চেয়েছেন, তাদের ভিসা বাতিল করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কাজ চলছে। বাতিলের সংখ্যা চলমান প্রক্রিয়া হিসেবে ধাপে ধাপে নির্ধারিত হবে বলে তিনি জানান।

ভিসা বাতিলের অর্থ তাৎক্ষণিক বহিষ্কার নয়। যাদের আশ্রয় মামলা চলমান, তাদের বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণি পুনর্নির্ধারণ করা হবে, তবে তারা বি-ওয়ান বা বি-টু মর্যাদা হারাবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ভিসা প্রক্রিয়ায় একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া বন্ধের একটি নীতি আদালতে বাতিল হয়েছিল।
সূত্র: এপি