ট্রাম্পের ডাক ভোট নির্বাহী আদেশ সারাদেশে আটকে দিল ফেডারেল আদালত
মার্কিন একটি ফেডারেল জেলা আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাক ভোট সংক্রান্ত নির্বাহী আদেশ সারাদেশে কার্যকর করতে নিষেধাজ্ঞা জারি করেছে। ইউএস পোস্টাল সার্ভিসকে এই আদেশ বাস্তবায়নে নিষেধ করা হয়েছে।
মার্কিন একটি ফেডারেল জেলা আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাক ভোট সংক্রান্ত নির্বাহী আদেশ সারাদেশে কার্যকর করতে নিষেধাজ্ঞা জারি করেছে। ইউএস পোস্টাল সার্ভিসকে এই আদেশ বাস্তবায়নে নিষেধ করা হয়েছে।
গত ১১ আগস্ট মঙ্গলবার বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি এই নিষেধাজ্ঞা দেন বলে ব্লুমবার্গ জানিয়েছে। আদালত বলেছে, লিগ অব উইমেন ভোটার্স অব ম্যাসাচুসেটসের নেতৃত্বে ভোটাধিকার সংগঠনগুলোর আবেদন বিবেচনায় ট্রাম্পের মার্চ ২০২৬-এর নির্বাহী আদেশটি সম্ভবত অসাংবিধানিক।
এই নিষেধাজ্ঞা আগের চেয়ে বিস্তৃত। জুনে আদালত ২৩টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এই আদেশ কার্যকর করা আটকে দিয়েছিলেন, এখন তা সারাদেশে প্রসারিত হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে পোস্টাল সার্ভিসকে এমন নিয়ম চালুর ক্ষমতা দেওয়া হয়েছিল যাতে কিছু রাজ্যে ডাক ব্যালট ডেলিভারি প্রত্যাখ্যান করা সম্ভব হয়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ডাক ভোটের ব্যাপক ব্যবহার হয় এবং তখন থেকেই রিপাবলিকানরা এই পদ্ধতি সীমিত করার চেষ্টা করে আসছে। ভোটাধিকার সংগঠনগুলো বলছে, আদেশটি সংখ্যালঘু ও প্রান্তিক ভোটারদের ওপর প্রতিকূল প্রভাব ফেলবে।
সূত্র: ব্লুমবার্গ