আইসিই ইরানি আশ্রয়প্রার্থীদের গোপন তথ্য ইরান সরকারকে দিয়েছে: ফেডারেল মামলা
ট্রাম্প প্রশাসন ইরানি আশ্রয়প্রার্থীদের গোপন অভিবাসন ফাইল ইরান সরকারের কাছে হস্তান্তর করেছে বলে একটি ফেডারেল মামলায় অভিযোগ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন ইরানি আশ্রয়প্রার্থীদের গোপন অভিবাসন ফাইল ইরান সরকারের কাছে হস্তান্তর করেছে বলে একটি ফেডারেল মামলায় অভিযোগ করা হয়েছে।
গত ৭ জুলাই সোমবার ইরানিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ড ও পাবলিক সিটিজেন লিটিগেশন গ্রুপ মার্কিন কলম্বিয়া জেলার আদালতে মামলাটি দায়ের করে। এনপিআর ও এনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের মার্চ মাস থেকে মার্কিন সরকারি কর্মকর্তারা ইরানে আটক ব্যক্তিদের অভিবাসন ফাইল নিয়মিতভাবে ডাকে বা হাতে হাতে ইরান সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। ফাইলগুলোতে পরিচয়, পারিবারিক সম্পর্ক, রাজনৈতিক মতামত এবং তারা কেন ইরান সরকারকে ভয় পেয়েছেন তার কারণ উল্লেখ ছিল। ইরানে মার্কিন সামরিক হামলা শুরুর পরও এই তথ্য হস্তান্তর অব্যাহত থাকে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার আগেই ১০০-এরও বেশি ব্যক্তিকে ইরানে ফেরত পাঠানো হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। মামলায় আসামি করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মালিনকে।
মার্কিন আইন অনুযায়ী আশ্রয় আবেদনের তথ্য প্রকাশ করা নিষিদ্ধ, এমনকি কেউ আবেদন করেছেন কিনা তা জানানোও বেআইনি, কারণ এই তথ্য প্রকাশই সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বিপদ ডেকে আনতে পারে। আইসিই এক বিবৃতিতে অভিযোগগুলো অস্বীকার করেছে এবং বলেছে, ইরান সরকারকে আশ্রয় আবেদনের রেকর্ড দেওয়ার দাবি মিথ্যা।
সূত্র: এনপিআর