আইসিই বস্টন ডায়নামিক্সের স্পট রোবট কিনছে, বরাদ্দ ২০ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বস্টন ডায়নামিক্সের স্পট রোবট কেনার পরিকল্পনা করছে, যার জন্য ২০ লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বস্টন ডায়নামিক্সের স্পট রোবট কেনার পরিকল্পনা করছে, যার জন্য ২০ লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে সংস্থাটি।
৪০৪ মিডিয়ার প্রতিবেদনে প্রথম এই তথ্য জানা যায়। মার্কিন স্বরাষ্ট্রনিরাপত্তা মন্ত্রণালয়ের (ডিএইচএস) ওয়েবসাইটে গত ২৮ আগস্ট প্রকাশিত একটি নোটিশে বলা হয়, স্পট রোবটগুলো পাবলিক সেফটি সাপোর্টের জন্য ব্যবহার করা হবে।
বস্টন ডায়নামিক্সের স্পট রোবট চার পায়ে হাঁটতে ও বিভিন্ন পরিবেশে টহল দিতে সক্ষম। মার্কিন বিভিন্ন শহরে পুলিশের টহলে ইতোমধ্যে এই রোবট ব্যবহার করা হয়েছে।
এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, আইসিই বৈদ্যুতিক শক গ্লাভস কেনার জন্য ২ কোটি ডলার পর্যন্ত ব্যয় করার পরিকল্পনা করছে। স্পট রোবট ক্রয়ের পরিকল্পনা ওই ঘোষণার কয়েক সপ্তাহ পরে আসছে।
সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো রোবোটিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। রোবোটিক কুকুরের নৈতিক ব্যবহার ও নাগরিক স্বাধীনতার উপর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে।
সূত্র: দ্য ভার্জ