Aug 29, 2026
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বস্টন ডায়নামিক্সের স্পট রোবট কেনার পরিকল্পনা করছে, যার জন্য ২০ লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে সংস্থাটি।
নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে এককালীন ১ লাখ ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। তবে যারা এরই মধ্যে এইচ-১বি ভিসায় কাজ করছেন বা নবায়নের আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
বৃহত্তর ড্যালাস এলাকার বাঙালি কমিউনিটির জন্য আজ শনিবার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সুরযাত্রা। মাটির সুরে, প্রাণের টানে, বাংলার লোকগান এই প্রতিপাদ্যে ফ্রিস্কো পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে সুরযাত্রা ফোক ফেস্ট।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডালাস বাংলা উৎসব-৫। এ আয়োজন সামনে রেখে রোববার দুপুরে লুইসভিলের গ্র্যান্ড থিয়েটারে একটি প্রস্তুতিমূলক সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে করা অন্তর্বর্তী সমঝোতা এখন আর কার্যকর নয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।