গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজন নিহত, পঞ্চাশ পর্যটক উদ্ধার
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, গত ২৯ আগস্ট শনিবার ঝড়ের কারণে ব্রাইট এঞ্জেল ক্রিকে হঠাৎ বন্যা দেখা দেয়। ফ্যান্টম রেঞ্জার স্টেশনের কাছে পানির স্রোতে একটি ফুটব্রিজ ভেসে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৫০ জন পর্যটককে হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি ট্রেইল বন্ধ করে দেওয়া হয়।
উদ্ধার অভিযান চলমান থাকায় নিখোঁজদের সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে পার্ক সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্র্যান্ড ক্যানিয়নে মৌসুমি ঝড়ের কারণে বন্যা অস্বাভাবিক নয়। ২০২৪ ও ২০২৩ সালেও এই উদ্যানে ঝড়-পরবর্তী বন্যায় পর্যটকদের সরিয়ে নিতে হয়েছিল।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস