টেসলার সাইবারক্যাব চালু হতেই ফেডারেল তদন্ত, এনএইচটিএসএ যাচাই করছে হাজার গাড়ির সার্টিফিকেশন
টেসলার সাইবারক্যাব রোবোট্যাক্সি বাণিজ্যিক সার্ভিস শুরু করার পরদিনই মার্কিন সড়ক নিরাপত্তা সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন প্রায় এক হাজার সাইবারক্যাবের সেলফ-সার্টিফিকেশন প্রক্রিয়া তদন্ত শুরু করেছে।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, টেসলা টেক্সাসের অস্টিনে গাড়িগুলো নামানোর পর সংস্থাটি ঘোষণা করে যে তারা ফেডারেল মোটর ভেহিকেল সেফটি স্ট্যান্ডার্ড মেনে নিজেরাই গাড়িগুলো সার্টিফাই করেছে।
সংস্থাটির নোটিশে বলা হয়েছে, গাড়িতে স্থায়ী ব্রেক প্যাডেল, গ্যাস প্যাডেল, স্টিয়ারিং হুইল বা আয়না নেই। রয়টার্সের তথ্য অনুযায়ী, টেসলা টেক্সাসে ৪২০টি স্বায়ত্তশাসিত গাড়ি নিবন্ধন করেছে, যার মধ্যে ৪৫টি সাইবারক্যাব।
টেসলা ডালাস, হিউস্টন, মায়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পায় মডেল ওয়াই গাড়ি দিয়ে রোবোট্যাক্সি সার্ভিসও চালাচ্ছে। এনএইচটিএসএ জানিয়েছে, তারা সার্টিফিকেশনের প্রযুক্তিগত ভিত্তি ও প্রক্রিয়া খতিয়ে দেখবে।
২০২৫ সালে টেসলার ফুল সেলফ-ড্রাইভিং সফটওয়্যার নিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনার পর কোম্পানিটি ব্যাপক নিয়ন্ত্রক নজরদারির মুখে পড়েছিল। সাইবারক্যাব তদন্তের ফলে কোম্পানিটির সম্প্রসারণ পরিকল্পনা বিলম্বিত হতে পারে।
সূত্র: এনগ্যাজেট