Tag: পার্বত্য চট্টগ্রাম

সাজেকে পর্যটক-আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলি, উদ্ধার ৩ হাজার পর্যটক

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় সেখানে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার

পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ পুনর্গঠন করেছে বিএনপি সরকার। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।