পেনসিলভানিয়ায় দশকের পর দশক পর হামে দুই মৃত্যু, আরএফকে জুনিয়রের বিতর্কিত মন্তব্য
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুইজন টিকাবিহীন বাসিন্দা হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। দশকের পর দশক পর রাজ্যে হামে মৃত্যুর এই ঘটনা যুক্তরাষ্ট্রে হামের সংখ্যাবৃদ্ধির মধ্যে ঘটেছে, যা ৩০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর প্রাদুর্ভাব।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, টিকা নেওয়া থাকলে এই মৃত্যু এড়ানো যেত। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ঘোষণার পরপরই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, মৃত্যুগুলো সম্পূর্ণ বানোয়াট হতে পারে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে হামে আক্রান্তের সংখ্যা গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গত বছর হামে তিনটি মৃত্যু রেকর্ড হওয়ার পরও কেনেডি মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
পিটসবার্গ এলাকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার ডা. আমেশ আদালজা বলেছেন, বিষয়টি এখন রাজনৈতিক রূপ নিয়েছে। তিনি বলেন, এটি আর উত্তর খোঁজা বা সমস্যা সমাধানের বিষয় নেই।
স্বাধীন বিশেষজ্ঞরা বলছেন, এই বিতর্ক জনস্বাস্থ্যের প্রকৃত হুমকি থেকে দৃষ্টি সরিয়ে দিচ্ছে। শাপিরো টিকা সমর্থক ডেমোক্র্যাট, আর কেনেডি ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: এপি নিউজ