ফোর্ট ওয়ার্থে ডেটা সেন্টার নির্মাণে ৯০ দিনের নিষেধাজ্ঞার প্রস্তাব
ফোর্ট ওয়ার্থ সিটি কাউন্সিল শহরে নতুন ডেটা সেন্টার নির্মাণে ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব বিবেচনা করছে। গত ১১ আগস্ট মঙ্গলবার কাউন্সিল সদস্যরা তিনটি বিষয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নেন — নিষেধাজ্ঞার প্রস্তাব, একটি ডেটা সেন্টার কমিটি গঠন এবং ভবিষ্যৎ স্থাপনার জন্য নতুন বিধিমালা প্রণয়ন।

সিবিএস টেক্সাসের প্রতিবেদন অনুযায়ী, এই সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হলে ডিসেম্বর থেকে নতুন ডেটা সেন্টার প্রস্তাব সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তবে ইতোমধ্যে অনুমোদিত ব্ল্যাক মাউন্টেন এনার্জি প্রকল্পের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানান কাউন্সিল সদস্য ক্রিস নেটলস।
দক্ষিণ ফোর্ট ওয়ার্থের শতবর্ষী ওয়েস্টন গার্ডেন্সের মালিক স্যু ওয়েস্টন বলেন, প্রস্তাবিত ব্ল্যাক মাউন্টেন এনার্জি ডেটা সেন্টার তাঁর ঐতিহাসিক সম্পত্তির পেছনে নির্মিত হলে পরিবেশ ও শান্তি বিপন্ন হবে। ১৯৮৪ সালে ক্রয় করা এই সম্পত্তিটি ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃত।
কাউন্সিল সদস্য নেটলস বলেন, গার্ডেন্স ও ডেটা সেন্টারের মধ্যে ৩০০ ফুটের বাফার থাকবে এবং প্রকল্পটি বাগানকে ক্ষতিগ্রস্ত করবে না। ব্ল্যাক মাউন্টেন এনার্জির সাইট প্ল্যান আলোচনার জন্য ২৫ আগস্টের কাউন্সিল সভায় উপস্থাপন করা হবে।
মঙ্গলবার ফোর্ট ওয়ার্থ সিটি হলের বাইরে স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সংগঠনগুলো র্যালি করেছে। ফোর্ট ওয়ার্থে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় ডেটা সেন্টার প্রকল্প অনুমোদিত রয়েছে এবং এ নিয়ে বাসিন্দাদের পরিবেশগত ও অর্থনৈতিক উদ্বেগ বাড়ছে।
সূত্র: সিবিএস টেক্সাস