২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নতুন প্রাইমারি ক্যালেন্ডার অনুমোদন
ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ক্যালেন্ডারে বড় পরিবর্তন এনেছে। নতুন সূচি অনুযায়ী সাউথ ক্যারোলাইনা প্রথম প্রাইমারি রাজ্য হিসেবে নির্ধারিত হয়েছে, যা প্রায় ৫০ বছর ধরে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের আধিপত্যের অবসান ঘটিয়েছে।

গত ২৪ জুলাই ডিএনসির রুলস অ্যান্ড বাইলজ কমিটি এই প্রস্তাবে ভোট দেয়। আগস্টের মাঝামাঝি পূর্ণ ডিএনসি সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
নতুন ক্যালেন্ডার অনুযায়ী ছয়টি রাজ্য প্রাথমিক ভোটের সুযোগ পাবে। সাউথ ক্যারোলাইনা ২২ জানুয়ারি, নেভাদা ১ ফেব্রুয়ারি, নিউ হ্যাম্পশায়ার ৮ ফেব্রুয়ারি, নিউ মেক্সিকো ১৫ ফেব্রুয়ারি, মিশিগান ২২ ফেব্রুয়ারি এবং ভার্জিনিয়া ২৯ ফেব্রুয়ারি ভোট আয়োজন করবে। বাকি রাজ্যগুলোর ভোট মার্চ থেকে শুরু হবে।
ডিএনসি জানিয়েছে, নতুন এই ক্যালেন্ডারে ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় প্রাথমিক পর্ব নিশ্চিত হবে। নিয়ম লঙ্ঘনকারী রাজ্যের বিরুদ্ধে ডেলিগেট বাতিল, ডিএনসি বিতর্কে অংশগ্রহণে নিষেধাজ্ঞা এবং রাজ্য পার্টির ওপর ২ লাখ ৭০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।
ডেলাওয়্যার, জর্জিয়া, ইলিনয়, আইওয়া, টেনেসি ও নর্থ ক্যারোলাইনা প্রাথমিক রাজ্যের জন্য আবেদন করেও বাদ পড়েছে। আইওয়ার ডেমোক্র্যাটিক চেয়ার রিটা হার্ট এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ২০২৫ সালের অক্টোবরে নির্ধারিত তিনটি মানদণ্ডের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।
সূত্র: সিএনএন