ডালাসে এসইউভির ধাক্কায় সড়কে ছিটকে পড়া পথচারী ওয়েমো গাড়ির আঘাতে নিহত
ডালাসের ম্যাপল অ্যাভিনিউতে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এক পথচারী প্রথমে একটি দক্ষিণমুখী এসইউভির ধাক্কা খেয়ে উত্তরমুখী লেনে ছিটকে পড়েন এবং পরে একটি চালকবিহীন ওয়েমো স্বায়ত্তশাসিত গাড়ির আঘাতে মারা যান।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি একটি দোকান থেকে বের হয়ে রাস্তায় আসেন। তখন দক্ষিণমুখী এসইউভি পেছন থেকে একজনকে ধাক্কা দিলে তিনি উত্তরমুখী লেনে পড়ে যান।
উত্তরমুখী লেনে চলমান একটি ওয়েমো স্বায়ত্তশাসিত গাড়ি তাকে আঘাত করে। গাড়িটিতে তখন কোনো যাত্রী ছিল না এবং সংঘর্ষের পর গাড়িটি থামে।
আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এসইউভি চালক ঘটনাস্থলে থেকে যান। ওয়েমো এক বিবৃতিতে বলেছে, রাইডার ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিহতের পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছে।
ঘটনার তদন্ত চলছে। ডালাস পুলিশ দায়দায়িত্ব নির্ধারণে এখনো কাউকে অভিযুক্ত করেনি। ওয়েমো ডালাসে গত মাসে সাধারণ মানুষের জন্য রোবোট্যাক্সি সেবা চালু করেছিল।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ