কলম্বিয়ায় গভীর খাদে বাস, ১৬ শিক্ষার্থী নিহত
উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। রোববারের (১৪ ডিসেম্বর) এ দুর্ঘটনায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই বাসের চালকও।
উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। রোববারের (১৪ ডিসেম্বর) এ দুর্ঘটনায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই বাসের চালকও।
নিহত শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ১৮ বছর। তারা মেডেলিনের কাছের বেলো শহরের এক স্কুলের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েশন উদ্যাপন শেষে ক্যারিবীয় উপকূল থেকে ফিরছিল। বাসটি প্রায় ৪০ মিটার নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদোন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে এক আহত ব্যক্তি বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনি, তারপর আর কিছু মনে নেই।”
দুর্গম খাদ থেকে আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনাস্থল এলাকায় ইএলএন গেরিলা গোষ্ঠীর তৎপরতা থাকায় উদ্ধারকাজে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তথ্যসূত্র: এএফপি