জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিংয়ের ফৌজদারি মামলায় মিস্ট্রায়াল ঘোষণা
টেক্সাসের জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলায় মিস্ট্রায়াল ঘোষণা করেছেন বিচারক। দুই দিন আলোচনার পরও জুরি সদস্যরা সর্বসম্মত রায়ে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গত ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, সোমবার বিকেল থেকে জুরি বিচার-আলোচনা শুরু করে। মঙ্গলবার বিচারক জুরিদের ঐকমত্যে পৌঁছানোর জন্য অতিরিক্ত নির্দেশনা দেন, যা আইনি পরিভাষায় অ্যালেন চার্জ নামে পরিচিত।
অভিযোগনামা অনুযায়ী, শেরিফ কিংয়ের বিরুদ্ধে দুটি প্রতিশোধমূলক কার্যক্রম এবং একটি অফিশিয়াল নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। গ্র্যান্ড জুরির ইন্ডিকটমেন্টে বলা হয়, তিনি এক কর্মচারীকে যৌন হয়রানি করেন এবং নারী কর্মীদের প্রতি অবাঞ্ছিত মনোযোগের পরিবেশ তৈরি করেন।
অভিযোগ রয়েছে, গত জুনে সাবেক প্রধান ডেপুটি জেমস স্লটার শেরিফের বিরুদ্ধে অফিশিয়াল নিপীড়নের অভিযোগ জানানোর পর কিং তাঁর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেন। বিষয়টি তদন্তের জন্য টেক্সাস রেঞ্জার্সের কাছে পাঠানো হয়। বিচারে আসামি পক্ষ কোনো সাক্ষী না ডেকেই তাদের বক্তব্য শেষ করে।
কিং সব অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন এবং সীমিত পরিসরে শেরিফের দায়িত্ব পালন করছেন। মামলাটি পুনরায় বিচারের জন্য নেওয়া হবে কিনা, মঙ্গলবার সন্ধ্যায় সরকারপক্ষ তা স্পষ্ট করেনি।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ